Powered By Blogger

শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

আজকাল আমার কলেজ হোস্টেলের....


আজকাল আমার কলেজ হোস্টেলের বারান্দার সিঁড়ি গুলোর কথা খুব মনে পড়ছে...ছোট্ট সেই ক্যাম্পাসের কলেজ হোস্টেলের সেই সিঁড়িগুলো আমার মনে গভীর দাগ কেটে আছেওখানে আমি অনেক ফ্রেন্ডস পেঁয়েছিলাম কিন্তু যখন বাড়ির কথা মনে পড়ত, বাড়ির এলাকার প্রিয়বন্ধুদের কথা মনে পড়ত, যখন খুব একা লাগত তখন হোস্টেলের ওই সিঁড়ি গুলোতে বসে থাকতামসিঁড়ি গুলোতে বসে যখন ক্যাম্পাসের গাছ গুলোকে দেখতাম নিঃসঙ্গতাগুলো কেমন করে যেন চলে যেত মনে হত আমার চেয়ে ক্যাম্পাসের এই গাছ গুলো আরও অনেক বেশী একা, একাকীত্বের ওই যন্ত্রণার মাঝে কেমন যেন একটা শান্তনা খুঁজে পেতাম ! জীবন নিয়ে অনেক ভাবনা আমি ওখানে বসে ভেবেছিতুচ্ছ, প্রাণহীন- অনুভূতিহীন ওই সিঁড়িগুলো আমার জন্য যা করেছে তা কোনদিন ভোলার নয়কী অবস্থা ওই সিঁড়ি গুলোর ? বড্ড জানতে ইচ্ছে করছে... হয়ত সবাই ওগুলো পা মাড়িয়ে শুধু ওপর আর নিচে ওঠার কাজেই ব্যবহার করছে কিংবা আমার মত কোন নিঃসঙ্গ ওখানে বসে চারপাশের নিঃসঙ্গ গাছ গুলো দেখে সান্তনা খুঁজছে.....

[29 February, 2012]


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন