অনেক দিন ধরে অধীর অপেক্ষায় প্রেমের জন্য পথ চেয়ে বসে আছি, কিন্তু আসি আসি করেও প্রেম আর আসে না।আর আসবেই বা কীভাবে? হৃদয়ের দরোজা এমন শক্ত করে লাগানো যে কোন প্রেমের সাদ্ধি নেই এ দরোজা ভেঙ্গে ভেতরে ঢোকে,
তা সেই প্রেমের গায়ে যত শক্তিই থাকুক না কেন! অবশেষে চৈতণ্যদোয় হল, হৃদয়ের দরোজা খুল্লাম... কিন্তু এর পরই হল যত বিপত্তি! নানা রকম ভয়ংকর চেহারার প্রেম আসতে শুরু করল।
অবস্থা এত ভয়াবহ যে সেই প্রেমরা যখন আমার
অবস্থা এত ভয়াবহ যে সেই প্রেমরা যখন আমার
হৃদয় রাজ্যের দরোজায় এসে দাঁড়ায় আমি তখন এর জানালা দিয়ে পালিয়ে যাই! এরপর অনেকদিন অভিমান করে রইলাম, হৃদয় রাজ্যের কোন খোঁজই রাখলাম না...।
অভিমান ভেঙ্গে হৃদয় রাজ্যে প্রবেশ করে দেখি প্রেম এসেছিল-সেই প্রেম যার অপেক্ষায় এতদিন দিন গুনেছি, হৃদয় রাজ্যের অন্দর মহলের ফ্লোরে সে পদাঙ্ক রেখে গেছে। প্রেম যে এসেছিল বুজতে পারি নি, কেউ বলেও নি। প্রেম হয়ত এসেছিল হেঁটে, মৃদু পায়। এরপর সাড়া না পেয়ে হয়ত অভিমান করে চলেগেছে। রেখে গেছে শুধু পায়ের ছাপ....♥

[11 March, 2012]

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন