আজ সারাদিনে প্রায় ৬০ কিঃ মিঃ রাস্তা সাইকেল চালিয়েছি (বাড়ি থেকে দিনাজপুর অব্দি)। নিতান্তই শখের বশে। এমন শখের ভূত এজীবনে আর চাপবে বলে মনে হয় না (এ মুহূর্তের পা ও কোমরের ব্যাথার কথা যদি মনে রাখতে পারি)। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে চিনি যাঁরা জীবনের বেশীরভাগ সময়ে ভ্যান চালিয়ে জীবন ধারণ করেছে-করছে। ওদের শরীরে কি ব্যাথা নেই? হয়ত নেই, হয়ত আছে। ওরা কেউই ওদের সন্তানদের ভালভাবে মানুষ করতে পারে না। হৃদয়ের এই ব্যাথার আধিক্যে শরীরের সেই ব্যাথাটা হয়তবা কখনো মাথাচাড়া দিয়ে উঠতেই পারে না.....?
[18 February, 2012]

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন