Powered By Blogger

শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

ছেলেটা ভাল, ভদ্র......

"ছেলেটা ভাল, ভদ্র" -জীবনে আর যাই হোক আমার নিজের ব্যপারে এই ধরণের উক্তি আমি অনেকের মুখে অনেকবার শুনেছিকিন্তু এই "goodboy" তকমাটির পেছেনে কী করুণ কাহিনী বিদ্যমান তা কেউ জানে নাভাল হওয়ার জন্য কোন কিছুর-ই প্রয়োজন নেই just ভাল হলেই হলো, কিন্তু খারাপ হওয়ার জন্য যে সমস্ত বিশেষ বিশেষ গুনাবলীর প্রয়োজন তার কিঞ্চিতও আমার মধ্যে কোন দিন ছিল না এবং নিয়ে আমার হতাশার শেষ নেইটিনএজ-এর মাঝামাঝিতে দেখেছি, সম
বয়সীদের কেউ কেউ রাস্তাঘাটে মেয়ে দেখলেই টুপ টাপ করে চোখ মেরে দিচ্ছে... পাষাণ স্রষ্টা পৃথিবীতে পাঠানোর সময় চোখের জায়গায় চোখ বসিয়ে ঠিকই পাঠিয়েছেন কিন্তু চোখ মারার হিম্মতটুকু দু'চোখের একটাকেও দেন নাইহিম্মত, সে না হয় অর্জন করা যেত কিন্তু এক চোখ বন্ধ রেখে আরেক চোখ টুপ করে বোজা -চোখ মারার ওই বিশেষ শিল্পটি আমার দ্বারা রপ্ত করা সম্ভব নয় বলে পথে আর পা বাড়াই নি
সত্যি কথা বলতে কী "goodboy -goodboy" করে চিত্কার চেঁচামেচির কোন মানে হয় নাসকল প্রশংসা তাঁদের প্রাপ্য সেই বীর "Badboy" দের...
:-D
        :-D
                 :-D

 

[25 September, 2012]



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন