Powered By Blogger

শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

একজন ডাক্টারকে যদি বলা হয়.....


একজন  ডাক্টারকে যদি বলা হয়, 'বিড়ি খাস না, বিড়ি খেলে ফুসফুস নষ্ট হয়।'

আমার মনে হয় ডাক্টারের ধৈয্য ভাল হলে চুপ করে থাকবে, খারাপ হলে বক্তার
চৌদ্দ গুষ্টি উদ্ধার করে ছাড়বে
হেডফোনে গান শোনাটা আমার প্যাশনের মধ্যে পড়ে বাড়ির পাশের পুলটায় 
কানে হেডফোন লাগিয়ে প্রতি সন্ধ্যেবেলা বসে থাকিপাড়ার এক দাদুর সাথে 
প্রতিদিন ওই সময়টায় দেখা হয়দাদু থেমে আমার দিকে বেশ চিন্তিত ভঙ্গিতে 
তাকায়, এরপর হেডফোনে গানশোনার ভয়াবহতা নিয়ে লম্বা লম্বা বক্তৃতা শুরু করে দেয় 
হেডফোনে গান শোনাটা কানের জন্য ক্ষতিকর, এটা বোঝার জন্য নিশ্চয় কর্ণ বিশেষজ্ঞ 
হতে হয় না?  ধৈয্য হারিয়ে একদিন দাদুকে বললাম, (ফাজলামি করে) আমি হেডফোনে 
গান শুনি তাড়াতাড়ি কান নষ্ট করার জন্য  বৃদ্ধ বয়সে, যখন অচল হয়ে পড়বো -খারাপ 
কিছু শুনে যেন বলতে না হয়, হে ভগবান কথা শোনার আগে আমার মরণ কেন হল না...! 
 আমার কথা শুনে দাদু হকচকিয়ে উঠেছিল, এরপর থেকে আর তাঁর বক্তৃতা শুনতে হয় না
সেদিন নিতান্তই ফাজলামি করে দাদুকে ওরম কথা বলেছিলাম। ...দিন দিন অবস্থা এমন
প্রতিকূল পর্যায়ে উন্নিত হচ্ছে.. হেডফোন দিয়ে কানের পর্দা ফাঁটানো ছাড়া মনে হয় না আর
কোন উপায় আছে..নানা জায়গা থেকে নানা রকম কথা কানে আসছে, কত জনের কত্তো 
রকম অভিযোগ..!!!  ভাবছি প্রশান্তর মত LED মনিটর নেব, HD ভিডিও দিয়ে চোখের 
বারোটা বাজাবো, বুড়ো বয়সে-অচলায়নে, খারাপ কিছু দেখে বলতে চাই না, হে ভগবান 
এসব দেখার আগে আমায় অন্ধ করে কেন দিলে না?



[17 October, 2012]

  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন