সবারই ''ড্রিমি'' বলে কেউ না কেউ থাকে,
আমারও ছিল-এখনো আছে। ''ড্রিমি" বা স্বপ্নের রাজকুমারীরা দেখতে কেমন হয়?'' -কাউকে এ প্রশ্ন জিঞ্জাসা করলে উত্তর আর যাই হোক, ''মোটামুটি",
''চলার মত'' এমন উত্তর পাওয়ার সম্ভাবনা খুবই অল্প। ''মোটামুটি''
বা ''চলার মত'' এমনটা সাধারণত বাস্তবের রাজকন্যারা হয়ে থাকে। স্বপ্নের রাজকন্যারা সবসময় ডানা কাটা পরী-ই হয়ে থাকে এবং আমি নিশ্চিত স্বপ্ন বিলাশীরা আমার এ কথা এক বাক্যে স্বীক
ার করে নেবেন। আমার স্বপ্নের রাজকন্যাটি ডানা কাটা পরী-ই ছিল। কিন্তু যত দিন যাচ্ছে স্বপ্নকন্যাটির বৈশিষ্টও যেন পাল্টে যাচ্ছে... ডানাকাটা বা ডানাঅলী যা হবার হোক, মনে শুধু একটাই বাসনা-তাঁর মধ্যে যেন মনুষ্যত্ব বোধটুকু থাকে। ''দুঃখ পেলে কেমন লাগে''
কাউকে দুঃখ দেয়ার আগে এটা যেন সমস্ত হৃদয় দিয়ে উপলব্দি করার ক্ষমতাটুকু থাকে। "হে ধরা তুমি সরা'', "হে মাটি তোমার সৌভাগ্য যে তোমার উপরে আমার পদধুলী পড়ে"-এমন attitude অলা ডানাকাটা পরীদের চেয়ে বাস্তবের ডানাঅলা ''কাউয়া''
অঅঅঅঅঅনেক শ্রেয়!
[28 March, 2012]

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন