মাঝে মধ্যে
ভাবি... এখন যেমন আছি সারা জীবন যদি এরম থাকতে পারতাম। চারপাশের আপন জনেরা যদি সারাটা জীবন এমন পাশে থাকতো। পূর্ণিমা
রাতের জোসনা দেখলে মনে হয় এমন জোসনা
মাখানো রাত যদি প্রতিদিন পেতাম। আমার ঘরের জানালার পাশে একটা বড় সরষে ক্ষেত আছে। শুধু মনে হয়, ইস্ এই সরষে
ক্ষেতটা যদি থেকে যেত। এই সরষে ক্ষেতের রাস্তা
দিয়ে মাঝে মধ্যে আমার সেই মিষ্টি প্রতিবেশীনীটি হেঁটে বেড়ায়-লম্বা
কোমড় অব্দি আমাবস্যার মত কুঁচকুঁচে কালো
রঙের চুল পিঠে ছড়িয়ে। সেই অপার্থিব সৌন্দর্য দেখে শুধু মনটাই খারাপ হয়ে যায়। কারণ এমন সৌন্দর্য উপভোগের সুযোগ সবসময়
থাকবে না।
আমি জানি, এখন যেমন আছি সবসময় এরকম থাকা সম্ভব না। যে বন্ধুদের নিয়ে আমার এরকম উচ্চ বাচ্য তারা একদিন 'জীবনগড়া' নিয়ে ব্যাস্ত হয়ে উঠবে, তখন হয়তো আমার কথা ওদের আর মনেও পড়বে না। পূর্ণিমার জোসনাও প্রতিদিন পাব না-পাই না। মাঝে মধ্যে আমাবস্যা এসে....। জানালার পাশের সরষে ক্ষেতটাও সবসময় পাওয়া সম্ভব না। আর প্রতিবেশীনী? সেও একদিন বুড়ি হয়ে যাবে। ওর আমাবস্যার মত কাল চুল একসময় পূর্ণিমার জোসনার মত সাদা হয়ে যাবে! ও সবসময় থাকবে না একদিন ওর বিয়েও হয়ে যাবে। আর আমি? আমিও তো থাকবো না-হুট করে হয়তো একদিন ওপারে যাওয়ার ডাক এসে যাবে। কিন্তু আবার সরষে ক্ষেত হবে। সরষে গাছে ফুল ফুটবে-সেই ফুলের সৌন্দর্যে অনেকে মুগ্ধ হবে-মালিক যখন সরষে ক্ষেত কেটে নিয়ে যাবে তখন হয়তো বিরক্তও হবে। পৃথিবীতে আবার জোসনা নামবে। মাঝে মধ্যে আমাবস্যা এসে বিরক্ত করবে। কেউবা হয়তো বিরক্তিকর সেই আমাবস্যার মাঝে প্রেয়সীর কালো চুল খুঁজবে.....

[15 March, 2012]

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন