Powered By Blogger

শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

আমাদের জীবনে সবচে আপন কে? আমি নিশ্চিত....

আমাদের জীবনে সবচে আপন কে? আমি নিশ্চিত চোখ বন্ধ করে ভাবলে সবার মনে একজনের চেহারাই ভেসে উঠবে
অনেক বছর হলো তাঁকে হারিয়েছি,চিরদিনের জন্য...নয় বছর হলো তাঁকে ছাড়া বেঁচে আছিএকজীবনে মানুষ অনেকের ভালবাসা পেয়ে যায়-বন্ধুর ভালবাসা,প্রেয়সীর ভালবাসা কিন্তু তাঁর ভালবাসা কেন সবসময় অন্য সবাইকে ছাড়িয়ে যায়? কতদিন তাঁকে দেখি না-তাঁর মমতার স্পর্শ পাই না...
এতো অপূর্ণতার মাঝেও...মাঝে মধ্যে কেন যেন মনে হয় ওই না ফেরার দেশ থেকে সে সব দেখছে আমার হাসি,আমার কান্না, আমার মান-অভিমান...সবভাবছি জীবনে যত দুঃখ- যত কষ্টই আসুক না কেন কাঁদবো না! আমার কেন যেন মনে হচ্ছে আমার দুঃখে সেও কাঁদছেএখান থেকে তাঁর চোখের জল মুছে দিতে পারবো না কিন্তু নিজে সুখে থেকে-আনন্দে থেকে তাঁর কান্না তো থামাতে পারবো...

[3 April, 2012]


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন