Powered By Blogger

শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

বেশ কয়েকবার ঢাকা যাওয়ার.......

বেশ কয়েকবার ঢাকা যাওয়ার সৌভাগ্য/দুর্ভাগ্য আমার হয়েছেপ্রতিবারের উপলব্দি বারবার শুধু একটা কথাই বলেছে : হে ঢাকাবাসী, এখানকার অধিবাসী হয়ে কোন পাপের শাস্তি ভোগ করছ?” দেশের সবচেয়ে বড় ধনবানেরা সেখানে বাস করে -একথা তখনও আমার মাথায় ছিল
বসবাসের সবচেয়ে অযোগ্য শহর ঢাকা” –ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের ফলাফল কী পরিমান বাস্তবসম্মতঢাকা গিয়ে কিছুদিন থেকে আসলে তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়

সেখানে দুকিলোমিটার যেতে দুঘণ্টা লাগে!!! জ্যামে আটকা পড়ে বাসের জানালার ফাঁক দিয়ে দেখেছি; কেতাদুরস্ত পোশাক পরা মহাগুরুত্বপূর্ণ লোকেরা দামী ঝাঁ চকচকে গাড়িতে অসহায় ভঙ্গিতে বসে আছে
অনটনের আশ্বিন_কার্তিকে পাড়ার শ্যামল কাকু- ধীরেন দাদুদেরও সেরকম অসহায় দেখি না- পৃথিবীর সেরা দরিদ্র ব্যক্তির নির্বাচন প্রতিযোগিতা হলে যারা খুব শক্ত প্রতিদন্ডি হিসেবে আবির্ভূত হবে
ঢাকার মহাখালীতে গিয়ে হাসি আটকানো সম্ভব হয় নি- নাম মহাখালী কিন্তু জায়গাটামহাভর্তি’… চারপাশে শুধু মানুষ আর মানুষ
পরিশিষ্ট : ঢাকাকে আমার খুব ভয় লাগে, কেন তা জানি নাআমার ভয় লাগে সেখানকার উঁচু ভবনগুলোকে, সেখানকার উঁচুদরের মানুষগুলোকেসবচেয়ে বেশী ভয় লাগে সেই বোধটাকে সেখানে কেউ কারো অপেক্ষা করে নাসেখানকার মানুষদের দেখেছি তারা যেন কিছু একটা খুঁজছে -কিসের পেছনে যেন ছুটছেতাদের সেই ছোটাছুটি দেখে মনে হয়ে মহামূল্যবান কিছু একাটা বুঝি হারিয়ে যাচ্ছে….

 

 [15 August,2012]



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন