Powered By Blogger

শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

সাবাই খুব ব্যস্ত - ভয়ংকর ব্যস্ত.....


সাবাই খুব ব্যস্ত - ভয়ংকর ব্যস্ত......!!!
সকালে ব্যস্ত, দুপুরে ব্যস্ত, রাতে ব্যস্ত, ভোরে ব্যস্ত সর্বময় শুধু ব্যস্ততা আর ব্যস্ততা- দুমিনিট কথা বলারও কারো সময় নেই!
সবাই ব্যস্ত জীবনগড়ানিয়ে

লাইনগুলো যে পড়লে…. নিশ্চয়ই একটা প্রশ্ন মাথায় কিলবিল করছে- তাদের সকাল, দুপুর, রাত, ভোরের কথা আমি কীভাবে জানলাম?
আজ একটা বিষয় খুব গভীর ভাবে উপলব্দি করতে পারছি……আমিও সবসময় ব্যস্তই ছিলাম, তবে সেটা অন্যভাবে………
কে কখন ঘুমাতে যায়, কখন ঘুম থেকে ওঠে, কে কী করে, কে কী খায়, কে কতবার শ্বাস- প্রশ্বাস নেয়…. আমি ব্যস্ত ছিলাম এই তথ্য গুলো নেয়ার কাজে...!!
নিজের টেংকিতে অল্প পরিমান তেল অবশিষ্ট থাকা সত্ত্বেও তেলতেলে চরকার অধিকারী/ অধিকারিণীদের চরকাতে তেল ঢালতে গিয়েছিলাম,
ফলাফল যা হবার তাই হয়েছে বাঁধন যাবে না ছিঁড়েটাইপ বন্ধনগুলো ছিঁড়ে তো যাচ্ছেই সেই সাথে পরস্পরের দূরত্বগুলো বাড়তে বাড়তে এত্তো বেড়ে যাচ্ছে যে, দূরত্বের হিসেব মেলাতে মহাশূন্যের দূরত্ব পরিমাপের এককটিও মনেহয় হিমশিম খাবে

এভাবে আর সম্ভব নয়ভাবছি আমিও ব্যস্ত হয়ে উঠবো, নিজের চরকায় তেল ঢালার কাজে………..



[12 July, 2012]


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন