আমায় নিয়ে আমার বন্ধুদের চিন্তার অন্ত নেই। সবারই ওই এক কথা,
"তোর জীবনে এখনো কোন মেয়ে এলো না!" জীবনে কোন মেয়ে এলো না -দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে না পেলে আমি কী করবো? দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে পেলে তবুও একটা কথা ছিল, ওরা নাকি খারাপ জীনিসকেও ভাল দেখে! অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই যে, চারপাশের মেয়েগুলোর সবারই দৃষ্টিশক্তি খুব ভাল, শুধু তাই নয় তাঁরা খুবই দূরদৃষ্টি সম্পন্য -ছেলেদের ভবিষ্যত্ খুব ভালভাবে আন্দাজ করতে পারে। আমি উদ্যমহীন,
জীবন ও ক্যারিয়ার সম্পর্কে উদাসীন,
দেখতে খুব বিশ্রী,
আমার ভবিষ্যত্ বনলতা সেনের চুলের মত কুচকুচে অন্ধকার! বন্ধুগণ আমার জীবনে মেয়ে আসবে কীভাবে তোমরাই বলো?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন