Powered By Blogger

শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

কেমন যেন অদ্ভুত, না......

কেমন যেন অদ্ভুত, না ?
মারা যাওয়ার পর তাঁর কবরের পাশের জমি নিলামে উঠেছিল, ক্রেতা কিনেছেন মারা যাওয়ার পর তাঁর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বলেঅ্যানজেলিনা জোলি, জুলিয়া রবার্টস, কেট উইন্সলেট.... একালের এই হার্টথ্রবরা আধুনিক কস্টিউম মেখেও তাঁর কাছে প্রতিনিয়ত ম্লান হয়ে যাচ্ছে..!!! আমি সেই মেরেলিন মনরোর কথা বলছিতুঙ্গস্পর্শী জনপ্রিয়তার মাঝে থেকেও 36 এসেই তাঁর মনে হয়েছিল বেঁচে থাকার আর কোন মানে হয়  না....!!
টম ক্রজকে নিয়ে নতুন করে কী বলার আছে? জপানে 'টম ক্রুজ ডে' পালিত হয়আর এই টমের আবির্ভাব স্কটের 'টপ গান' মুভির মাধ্যমেঅতদূর যেতে হবে নাMan on Fire দেখা আছে নিশ্চয়? এমন গ্রেট একটা মুভির পরিচালক কে? Wikipedia তে খোঁজ নিতে গিয়ে অবাক হয়ে দেখি ছবিটির পরিচালক গত 19 Aug ক্যালিফোর্নিয়ার Vincent Thomas Bridge থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন'টম ক্রজের জন্মদাতাও' কোথাও বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পেলেন না...!!??

আসলে যে বিষয় নিয়ে বলতে চাচ্ছি সেটা নতুন কিছু না -অনেক পুরনোঅর্থ-প্রাচুর্য, প্রভাব- প্রতিপত্তি, সফলতা এগুলো জীবনের কাছে হয়তো অনেক কিছু কিন্তু সবকিছু যে নয় তার জলজ্যান্ত উদাহরণ মেরেলিন মনরো, টনি স্কট -রাবহুতল ভবনবাসীদের সুখ দেখে কোন দিনমজুর হয়তো স্রষ্টার কাছে আকুল হয়ে জানতে চাইছে, এই জনমের কোন পূন্য পরজনমে ওইরকম জীবন পেতে সাহায্য করবে?
কিংবা কে জানে, জ্যামে আটকা পড়া, নাগরীক জীবনে ত্যক্ত- বিরক্ত কোন বহুতল ভবনবাসী হয়তো তাঁর BMW -র জানালার ফাঁক দিয়ে রাস্তার সস্তা ভাতের দোকানগুলোতে কোন দিনমজুরকে গ্রাস পাকিয়ে মহানন্দে ভাত খেতে দেখে আপসোস করছে, "ইসসস.. ওরা কী সুখেই না আছে..!!!"



[15 October, 2012]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন