Powered By Blogger

শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৩

The bicycle thief

আজ বাজারে একজনকে গণপিটুনী খেতে দেখলাম। লোকটা সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। সবাই এমনভাবে মারছিল, এরপর থেকে চুরি তো দূর সাইকেলের ছবিও মনে হয় সে আর দেখতে চাইবে না। ছোকরা হতে শুরু করে বুড়ো, সবাই পেটাচ্ছে... চোরটার ওপর মানুষগুলোর সে কি রাগ..!!
সময়গুলো বড্ড খারাপ।
কারো ছেলে হয়তো তাঁর কথা শোনে না, কেউ হয়তো বউয়ের সাথে ঝগড়া করে এসেছে, কেউ হয়তো প্রেমিকার দাগা খেয়েছে, বিরোধী দলের হরতাল হতে শুরু করে ক্রিকেট টীমের হার, চারপাশে শুধু রাগ আর রাগ...। কত্তো মানুষের কত্তো রকম রাগ, সবগুলোই যেন 'বেঁচারা' চোরের উপর দিয়ে গেল!
একজনকে দেখলাম দাঁতমুখ খিঁচিয়ে বলছে, 'গত শনিবার ফারুক চেয়ারম্যানের ঔষধের দোকানের সামনে থেকে আমার মামার সাইকেল চুরি গেছে, ওটাও শালা তুই-ই চুরি করেছিস....'

[December 07, 2012]



                                                              

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন