সকালবেলা এক ফেইসবুক ফ্রেন্ডের একটা পোষ্ট নজরে পড়লো। সে লিখেছে, "ভারতের ২৩ বছর বয়েসী একটা মেয়ের গণধর্ষনের প্রতিবাদে ব্লগে-ফেসবুকে সবাই সোচ্চার, কিন্তু টাঙ্গাইলে ১৫ বছর বয়েসী একটা মেয়ে গণধর্ষনের শিকার হয়েছে এটা নিয়ে কথা বলার কেউ নেই।"
আমি বলবো এর পুরো দায়টা মিডিয়ার। দিল্লীতে গণধর্ষনের শিকার ওই মেয়েটার কোথায় চিকিত্সা হয়েছে, তাঁর চিকিত্সার ব্যায়ভার কে বহন করেছে, তাঁকে নিয়ে কোথায় কোথায় বিক্ষোপ হয়েছে, বিক্ষোপকারীদের স্লোগান কী ছিল, তাঁকে নিয়ে সেদেশের প্রধানমন্ত্রী- রাষ্ট্রপতি কী কী বিবৃতি দিয়েছে -"পৃথিবীর সবচেয়ে বড় বাংলা ওয়েবপোর্টাল" -'স্লোগানওলা' প্রথম আলো সেগুলো অত্যন্ত নিষ্টার সাথে প্রকাশ করেছে... কিন্তু সেইরকম বিভত্স ঘটনা তারও দশ দিন আগে নিজের দেশেই ঘটে গেছে এই খবর তারা জানতে পারলো 'দিল্লীমেয়ের' অন্তেষ্টিক্রিয়ার খবর প্রকাশের পর! বিদেশে একটা মেয়ে বিভত্সভাবে ধর্ষিত হচ্ছে, সেই ঘটনা আমাদের স্পর্শ করছে, আমরা ওয়েব জগতে তুলকালাম কান্ড বাধিয়ে দিচ্ছি কিন্তু নিজের দেশে নবম শ্রেণী পড়ুয়া একটা মেয়ে সেইরকমই বিভত্স গণধর্ষনের শিকার হয়েছে, মানসিক ভারসাম্য হারিয়ে সে এখন পুরুষ দেখলেই শিউরে উঠে -এই খবর আমরা জানতেও পারলাম না। যখন জানতে পারলাম তখন আমরা লজ্জায় কিছু বলতেও পারছি না কিছু লিখতেও পারছি না, কারণ ততদিনে আমাদের ওয়েবপৃষ্টা 'একজন বিদেশীনীর' প্রতি অন্যায়ের প্রতিবাদে ভর্তি হয়ে গেছে...!

[January 03, 2012]

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন