Powered By Blogger

মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৩

পিশাচ নিধনের উপায়?


দিল্লীর ওই মেডিকেল ছাত্রীর গণধর্ষণকে কেন্দ্র করে উত্তাল হতে দেখেছি বাংলাদেশের বড় বড় প্রায় সবগুলো ওয়েব পোর্টালকে...। সেই উত্তাল ঢেউয়ে আমি নিজেও ভেসে গিয়েছি। কিন্তু 'দিল্লীকান্ডের' মত ভয়াবহ ঘটনা তারও ১০ দিন আগে ঘটে গেছে টাঙ্গাইলের বোকারবাইদ এলাকায়; যেটা আমি জানতে পারলাম মাত্র কয়েক ঘন্টা আগে, prothom-alo.com -এ। 'দিল্লীকান্ড' নিয়ে নানা ওয়েবসাইটে আর দশজনের মত আমিও অনেক চেঁচামেচি করেছি, ঘৃণাভরে ধিক্কার জানিয়েছি...। আজ নিজের দেশে সেইরকমই জঘন্য একটা ঘটনা ঘটে গেছে অথচ আজ এনিয়ে কিছু বলার/লেখার কোনরুপ তাগিদ অনুভব করছি না। লিখে শুধু ওয়েবসাইটের পাতা ভর্তি হচ্ছে কিন্তু দায় থেকে মুক্তি মিলছে কই? কী বা করার আছে আমাদের? প্রশাসন-ই বা কী করবে? কোথায় কোথায় ধর্ষন হচ্ছে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে? সবাই হয়তো বলবে দৃষ্টান্তমূলক শাস্তির কথা...।
শুনেছি সৌদি আরবে এধরণের জঘন্য অপরাধের শাস্তি দেয়া হয় জনসম্মক্ষে শিরচ্ছেদের মাধ্যমে, এরপর সবার সামনে তাদের দেহ-মাথা আলাদাকরে ঝুলিয়ে রাখা হয়! ওইসমস্ত নরপশুদের পাশবিক স্বত্তা নিস্তেজ করতে এর চেয়ে ভাল টনিক আর কী হতে পারে? সৌদি আরবীয় শাস্তির বিধান এখন যেন সময়ের দাবি...। এছাড়া ওদের আটকানোর আর কোন রাস্তা দেখছি না। ওই পশুদের চেনারও কোন উপায় নেই, ওরা অবিকল মানুষের মত দেখতে! কে জানে, স্রষ্টা হয়তো তাদের ভুল করে মানুষের মত করে পাঠিয়েছেন! মানুষ হলে তারা বুঝতো, ভাবতো, ওই ধরণের জঘন্য পাশবিক কর্মগুলো করার আগে তাদের নিজের বোনটির কথা মনে পড়তো...

[January 02, 2012]

   
   
       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন