আজ পাবলিক লাইব্রেরীতে-প্রথম আলোতে দেখলাম, বিনোদন পাতায় সানি লিওনের বড় করে ছবি ছেপে নিউজ করা হয়েছে তিনি দিল্লী না মাদ্রাজের কোন র্যাম্পে নাকি হাঁটবেন। মুখ দিয়ে ফস করে ছিঃ ছিঃ বের হয়ে গেল। পাশে বসা ইস্কুল পড়ুয়া এক পাঠক জানতে চাইল,'কী হয়েছে দাদা?'
ছিঃ বলার কারণ তাকে বলতে পারলাম না।
ছিঃ বলার কারণ তাকে বলতে পারলাম না।
আর এঁদের অনলাইন সংস্করণ তো সানি লিওনের পেছনে উঠেপড়ে লেগে গেছে, সে যা করে তা ছেড়ে দেবে কিনা, সে মুম্বাইতে বাড়ি পাচ্ছে কি
না -পারলে মনেহয় লাইভ আপডেটও দিত। যেন তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ্য -"সানি লিওনকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেব"! দুনিয়ায় আর সেলিব্রেটি নেই? যার কথা বলছি তার ব্যাপারে যদি কিছু জেনে থাক তাহলে চুপ করে থাক, যদি না জান জানতে চেও না। কারণ যে বিষয়ে কথা বলছি, তুমি যদি আইনস্টাইন হওয়ার দৌড়ে থাকো; এই বিষয়গুলো তোমার যাত্রা বিশ বছর ডি-লে করবে...!!!
আমি জানি এ নিয়ে পোষ্ট দেয়া আমার উচিৎ হয় নি। কিন্তু বাংলাদেশের আইকন হয়ে ওঠা গনমাধ্যমটির যে অবস্থা সেখানে আমি কোন ছার!!!??
আমি জানি এ নিয়ে পোষ্ট দেয়া আমার উচিৎ হয় নি। কিন্তু বাংলাদেশের আইকন হয়ে ওঠা গনমাধ্যমটির যে অবস্থা সেখানে আমি কোন ছার!!!??
[November 12, 2012. 6:23PM]

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন