Powered By Blogger

শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৩

চাপে পড়া জীবনদর্শন!

এক সময়ের buddy-র সাথে আজ অনেকদিন পর অনেক কথা হল। ওর কাছে তাঁর কথা জানতে চাইলাম, 'তিনার খবর কী?' Buddy প্রশ্ন শুনেই কেমন যেন একটু রেগে গেল; নিজেকে সামলে সে বলল, 'ওর বিয়ে হয়ে গেছে।'
এরপর উদ্ভাসিত জীবনবোধের কিছু নমুনা শুনলাম তার মুখে, 'আরে ওটা কোন বিষয় না, প্রেম ছিল তো কী হয়েছে? যার সাথে প্রেম তাকেই যে বিয়ে করতে হবে এমন তো কোন কথা নেই, প্রেম হচ্ছে একটা...'
ওর কথা শুনে আমার মনে হল, একজনকে পাকা কথা দিয়ে -তার সাথে স্বামী-স্থীর মত আচরণ করে অন্য আরেকজনকে বিয়ে করা যেন খুবই স্বাভাবিক একটা ব্যাপার, অহরহ হচ্ছে।
মেয়েদের কাছ থেকে ছ্যাকা খেলে ছেলেরা দেবদাস হয় জানতাম কিন্তু দার্শনিকও যে হয় buddy-র সাথে কথা বলে আজ জানলাম। ওর কথা শুনে খুব ভাল লাগলো।

"সুখ আর দুঃখ সবই সমান। মান কিংবা অপমানে পরমাত্মার গায়ে কোন আঁচড় লাগে না। যা হয়েছে তা ভালই হয়েছে,
যা হচ্ছে, তা ভালই হচ্ছে।
যা হবে তাও ভালই হবে।
তোমার কি হারিয়েছে- যে তুমি কাঁদছো ? তোমার আজ যা আছে,
কাল তা অন্যকারো ছিল।
পরশু সেটা অন্যকারো হয়ে যাবে,
পরিবর্তনই সংসারের নিয়ম। একলা এসেছ এ ভবে একলাই চলে যেতে হবে" -গার্লফ্রেন্ডের মোবাইল বিল, রেঁস্তোরার দামি খাবারের বিল, রিকসা ভাড়াসহ অন্যান্য যাবতীয় বিল অত্যন্ত নিষ্ঠার সাথে পরিশোধ করার পরও সে যখন অন্য আরেক জনের হাত ধরে ফুড়ুত্‍ হয়ে যায় 'ঐ ধরনের জীবন দর্শনগুলো' তখন খুব কার্যকরী ভূমিকা পালন করে...

 [December 24, 2012]
               
                                                           
                                              

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন