রামায়ন,
মহাভারত কিংবা গীতা নয় -"সকল সৃষ্টিরই স্রষ্টা আছে" লাইনটার প্রতি অগাধ
বিশ্বাসই আমাকে 'নাস্তিকতাবাদ' থেকে দূরে রেখেছে। কিন্তু তবুও চারপাশে
তাকিয়ে মাঝে মধ্যে কেমন যেন বিশ্বাস হতে চাইত না যে, সত্যিই ঈশ্বর বলে কেউ
আছেন?
কারো সাথে অনৈতিক আচরণ করলে 'ব্লক খাওয়া', 'ভালত্ব' কিংবা
বিশেষত্ব জাহির করতে পারলে অসংখ্য ফলোয়ার পাওয়া... ফেসবুকের এই
ব্যাপার_স্যাপার গুলো আমার কেমন যেন "যেমন কর্ম তেমন ফল" এর মত মনে হয়... {এই কাজগুলো করার জন্য 'ফেসবুক ঈশ্বর' (Jukerburg) কম্পিউটারের সামনে মুখ গুঁজে বসে থাকে না।}
"অন্যকে খালে ফেললে নিজেও একদিন খালে পড়বে" - ঈশ্বরও হয়তো ফেসবুক টাইপ এরম
কোন 'প্রোগ্রাম' পৃথিবীতে রেখে পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছেন, "সব
তোমাদের দিয়ে যাচ্ছি, আর তোমাদের ডাকে আর সাড়া দেব না" টাইপ অভিমান
নিয়ে...। নোয়াখালী কিংবা দিনাজপুরের 'অগ্নিদগ্ধ নিরাপরাধীরা' হয়তো তাঁর
সেইরম কোন অভিমানের শিকার.......।
("ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন" টাইপ কেতাবী কথাগুলোতে আমি আস্থা হারিয়ে ফেলেছি)
March 5, 2013


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন