Powered By Blogger

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

সাত সকালে বাজার গেছি কিন্তু গিয়ে দেখি দোকান পাট সব বন্ধ। কারণ কি?

সাত সকালে বাজার গেছি কিন্তু গিয়ে দেখি দোকান পাট সব বন্ধ। কারণ কি?
–হরতাল!
জামাত হরতাল ডেকেছে। ওরা সবাই মিছিল বের করেছে। “যুদ্ধাপরাধীদের ফাঁশি চাই, ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধ কর -করতে হবে” বলে চিৎকার চেঁচামেচি করছে।
এসব দেখে আমি একেবারে খাম্বিত (বিস্ময়ে খাম্বার মত দাঁড়িয়ে থাকলাম)!
কি দেখছি এসব? যা দেখছি সব সত্যি তো? আমি বাম হাতে জোরে চিমটি দিলাম...। ফশ করে ঘুমটা ভেঙ্গে গেল।

গতকাল রাতে prothom-alo.com-এ হরতালের নিউজ পড়তে পড়তে নানা রকম চিন্তা করেছিলাম, নানা রকম চিন্তা...। ভাবছিলাম সর্বশক্তিমানের ক্ষমতা নিয়ে।

হে সর্বশক্তিমান আপনি তো অসীম ক্ষমতার অধিকারী। আমাদের মাথার ঢিলা স্ক্রুগুলো টাইট করে দিন তো, দেখি আপনার কত্ত ক্ষমতা?

“রাজনীতিবিদেরা হচ্ছে ঝানু ব্যবসায়ী। তারা সবাই ব্যবসা করছে। সবাই করছে। আওয়ামীলীগ ব্যবসা করছে একাত্তরের চেতনা নিয়ে, বি.এন.পি-জামাত ব্যবসা করছে ধর্মীয় আবেগ নিয়ে” –আমাদের (বোকাচোদা পাবলিকদের) মাথায় এটা ঢুকিয়ে দিন তো, দেখি আপনার কত্ত ক্ষমতা.........।

                                

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন