Powered By Blogger

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

Sorry শব্দটার অর্থ সবাই জানো কিন্তু এর উদ্ভাবকের ব্যাপারে কেউ কিছু জানো?

Sorry শব্দটার অর্থ সবাই জানো কিন্তু এর উদ্ভাবকের ব্যাপারে কেউ কিছু জানো? অনেক শব্দই আছে যেগুলো নাকি ‘ইন্ডিভিজুয়াল উদ্ভাবক’ দ্বারা উদ্ভাবিত... [ যেমন: ‘ব্যাগ এন্ড ব্যাগেজ’ শব্দটা উদ্ভাবন করেছেন উইলিয়াম সেক্সপিয়ার...]
কে জানে এই ‘sorry’ও নিশ্চয় কোন ‘ইন্ডিভিজুয়াল স্রষ্টা’ দ্বারা সৃষ্ট?

শান্তি প্রতিষ্ঠাকারীদের জন্য পৃথিবীতে নানা রকম পুরস্কারের ব্যবস্থা রয়েছে... যেমন : নোবেল পুরস্কার, ম্যাগসেসে পুরস্কার, সিউল শান্তি পুরস্কার...।

টলস্টয়কে সাহিত্যে এবং গান্ধিকে শান্তিতে পুরস্কৃত করতে না পারার জন্য নোবেল কমিটি নাকি এখনও হা-হুতাশ করে। কারণ তাঁরা দু’জনই স্ব-স্ব ক্ষেত্রে ‘এক শব্দে শ্রেষ্ঠ’।
সেটা হয়তো তাঁদের মাথাতেই আসে না- আসলে নরওয়েজিয়ান নোবেল কমিটির দুঃখ নিশ্চয় বহুগুনে বেড়ে যেত... ‘Sorry শব্দটার উদ্ভাবককে’ পুরস্কৃত করতে না পারার দুঃখে...।
পৃথিবীতে বহুজন বহুরকম ভাবে শান্তি প্রতিষ্ঠা করে গেছেন/যাচ্ছেন... কিন্তু এই ‘Sorry’ শব্দটার কাছে তাঁরা সবাই ম্লান...।
পাঁচ অক্ষরের এই শব্দটা পৃথিবীতে নীরবে- নিভৃতে শান্তি প্রতিষ্ঠা করে গেছে/যাচ্ছে। অপরাধ যতই বড় হোক, ‘Sorry’ তেই যেন মুক্তি...।
মরণোত্তর নোবেল দেয়ার কথা অলফ্রেড নোবেল বলে জান নি, বললে ‘Sorry’ র জনক খুব সহজেই নোবেল পেয়ে যেতেন। তাঁকে খোঁজার জন্য তো আছেনই... প্রত্নতত্ব বিভাগের মহাপণ্ডিতরা।

হেমায়েতপুরের কাছে কার বাড়ি? ওখানে আমার জন্য কেউ বুকিং দিয়ে আসতে পারবে...? মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে, আশেপাশে কাগজ থাকলে এতক্ষনে কুঁড়াতে শুরু করে দিতাম!
আর কতক্ষণ থাকি তাঁর ফোনের অপেক্ষায়......??????
— in Dinajpur.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন