কয়েকটা
T-shirt নির্মাতা প্রতিষ্ঠানের নাম বলতে পারবেন কেউ? আমার কয়েকটা “আমি ভাল
আছি- খুব ভালো” টাইপ লেখাঅলা T-shirt প্রয়োজন! আমার দেয়ালে পিট ঠেকে গেছে,
‘ভালো আছি’ প্রমাণের জন্য সেরম লেখাঅলা T-shirt পড়ে ঘুরে বেড়ানো ছাড়া আমি
আর কোন পথ খুঁজে পাচ্ছি না।
এ মুহূর্তে বসে বসে বাবার অন্য ধংস করছি সত্য, কিন্তু সারাজীবন ধরেই করবো এটা তাঁদের কে বলল?
চারপাশ থেকে নানা রকম পরামর্শ : “এটা কর, ওটা কর- এখনি কর”!
চাকরী, বিয়ে, ফুটফুটে একটা বউ যোগার- এ’কটা বিষয়ের মধ্যেই যেন সীমাবদ্ধ -সমস্ত “করাগুলো”...।
পরামর্শদাতাদের মধ্যে কিছু দার্শনিকও (স্বঘোষিত) আছে, যাদের জীবনবোধ শুনে
জীবন ওষ্ঠাগত... “প্রদীপ যে জীবন তুমি যাপন করছ সেটা কিন্তু জীবন নয়, জীবন
হল ওটা, যখন...”
[ওদের কাছে জীবনের সংজ্ঞা হল : নিয়মিত বান্ধবী
বদলানো, আর উদাহরণ হল : ঘন্টায় ১৫০ কিঃ মিঃ বেগে ছুটতে পারে এমন কিছু একটার
উপর চড়ে দাপিয়ে বেড়ানো!]
আমি কিছু একটা করবো, অবশ্যই করবো। আমার
just অত তাড়া নেই। কারণ আমি এখনো সেরম কোন রূপসী ললনার প্রেমে পড়ি নি যার
বাবা “এক মাসের মধ্যে কিছু করতে না পারলে মেয়ের বিয়ে দিয়ে দেব” বলে হুমকি
দিয়ে রেখেছেন।
পরিশিষ্ট : পড়েছে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীটে
(Harvard University), পড়ায় (পড়িয়েছে) যুক্তরাস্ট্রের অন্যতম সেরা
বিশ্ববিদ্যালয়গুলোর একটিতে (Princeton University) এবং ৪০ পার হয়ে গেছে...
কিন্তু Bill এখনো ব্যাচেলর! Why, he has told me about that....


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন