Powered By Blogger

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

ক’দিন আগেও ভাবতাম...

ক’দিন আগেও ভাবতাম, সামনের নির্বাচনে ‘না ভোটের অপশন’ না থাকলে নিজের ভোটাধিকার আমি নিজেই খর্ব করবো! সরকারের দুর্নীতি/অনিয়মে মহাবিরক্ত এই আমি ‘দূরবীন দিয়ে দেখেও’ এমন কারো দেখা পাচ্ছিলাম না যাদের ভোট দেয়া যায়। কিন্তু সেদিন ইন্টার্নেটে (bbc.co.uk/bengali/) বেগম খালেদা জিয়ার ‘statement’ শুনে বোল পাল্টাতে বাধ্য হলাম। তাঁর কথা শুনে আমার হাত নিশপিশ করছে, ধানের শীষে ভোট দেয়ার জন্য...। তাঁর কথা শুনে আমি তাঁর fan বনে গেছি, ভাবছি তাঁর নামে facebook-এ একটা fan page খুলবো। কী নাম দেয়া যায়? “Khaleda Zia lovers” কেমন হবে?

“আমাদের এই দেশে আবার চলছে পৈচাশিক গণহত্যা। পাখির মত গুলি করে মানুষ হত্যা চলছে। গণহত্যার পৈচাশিক তাণ্ডবে মেতে উঠেছে সরকার। কোন একটি সরকার নিজের দেশের নাগরিকদের উপর এমন গণহত্যা চালাতে পারে তা আমাদের কল্পনারো অতীত।”

বেগম জিয়া সঠিক কথাই বলেছেন, পুলিশ সদস্যরা “পৈচাশিক গণহত্যায়” মেতে উঠেছে। কারণ পুলিশ সদস্যরা জামাত -শিবিরের শান্তিপূর্ণ মিছিলে গুলি বর্ষণ করেছে। জামাত –শিবির ইটপাটকেল ছোড়াছুড়ি, ভাঙচুর, অগ্নিসংযোগের মত হীন কাজ মোটেও করে নি, করতে পারে না।

(লোহাগাড়ার আমিরাবাদে ১৯ পুলিশ সদস্যকে পুড়িয়ে মারতে অবরুদ্ধ করে আগুন দেয়া, বগুড়ায় পুলিশ ফাঁড়িতে হামলা, ধূমকেতু এক্সপ্রেসের বগিতে আগুন, নোয়াখালি-বাগেরহাটে সংখ্যা লঘুদের উপর হামলা- এগুলো সব মিডিয়ার সৃষ্টি।)
এমতাবস্থায় বিএনপি, দেশের দায়িত্বশীল সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে নীরব দর্শক হয়ে বসে থাকতে পারে না। তাদের উচিৎ, জামাত- শিবিরের স্বউদ্ভাবিত “শান্তির মিছিলে” যোগ দিয়ে শান্তির সংজ্ঞাটা বদলে দিতে তাদের সহায়তা করা।
বেগম জিয়া এগিয়ে যাও, জনগণ আছে তোমার সাথে...... কারণ জনগণ সব বুঝে, তারাও প্রোটিন -কার্বোহাইড্রেট খায়।
— in Dinajpur.
মার্চ ৩, ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন