আজ থেকে প্রায় চার বছর আগের কথা, তখন আমি
গাজীপুরে থাকতাম। একদিন সাত সকালে পাশের রুম থেকে গন্ডগলের আওয়াজ এল, দেখি
সবাই ওই রুমে ছুটছে। গিয়ে দেখি ওখানে একটা বিদগুটে কান্ড ঘটে গেছে, রাজু
ঘুসি মেরে আবেদুরের দাঁত ভেঙ্গে দিয়েছে; আবেদুর লাল ফোকলা মুখে চিত্কার
চেঁচামেচি করছে। রাজুর এক কথা, 'শালা তুই আমাকে আবুল বলবি কেন?' মারামারির
কারনটা আমার কাছে বড্ড অপ্রাকৃতিক মনে হল, আবেদুরের অপরাধ সে সবসময় রাজুকে
'আবুল'
বলে ক্ষেপায়। সেদিন সকাল বেলা রাজু
নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নি, সপাটে বসিয়ে দিয়েছে। সবাই চিত্কার
চেঁচামেচি করছে আর আমি মনে মনে ভাবছি, কাউকে আবুল বলা কী এমন মহাপরাদ যে এর
জন্য দাঁত হারাতে হবে!? আমাদের এলাকায় আবুল কাশেম নামে একজন সম্ভ্রান্ত
ব্যক্তি আছেন; সবাই তাকে মান্য করে। এরপর ধীরে ধীরে আবিষ্কার করতে লাগলাম
'আবুল' কথাটাকে সবাই গালি হিসেবে ব্যবহার করছে। 'হারামজাদা-গাধা-কুত্তা' এই
ভয়াবহ গালিগুলো সবাই সহজে হজম করছে কিন্তু কারোরই 'শালা আবুল' কথাটা সহ্য
হচ্ছে না।
কিন্তু আজ এ কী দেখছি!? কোথাকার কোন আবুল এসে কি কান্ডটাই না করলো...!!!
দশ নম্বরে এসে Number 1 SHAKIB হতে শুরু করে সবাইকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে 100* notout! তাও আবার ঠুকুস-ঠুকুস করে নয় একেবারে টিপ্পিক্যাল ব্যাটিং বিশেষজ্ঞের মত করে...!!
খুব আপসোস হচ্ছে। গাজীপুরে থাকলে এসময় কলেজের TV রুমে থাকতাম, এইমুহুর্তের 'আবুলকীর্তি' দেখে 'আবুলে এলার্জি' -দের অভিব্যক্তি কেমন হত খুব দেখতে ইচ্ছে করছে।
কে জানে, ক্রিকেট পাগল রাজুও হয়তো যশোরে- ওর বাড়িতে টিভির সামনে বসে ভাবছে, 'আবুল কথাটা

খুব একটা খারাপ না'।
[November 21, 2012. about 5:00 pm]

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন